সুন্দরী মেয়েরা কেন নিজ্ঞাদের প্রেমে পড়ে?!!
Contrast effect: The Art of Thinking Clearly বইয়ের ১০ম পাঠ।
হ্যালো সবাইকে,
টাইটেলের কথাটা ব্যাখ্যা করার আগে একটা গল্প বলি, রহিম ও তার ভাইয়ের গল্প। তারা দুইভাই ১৯৩০ সালের দিকে ঢাকা শহরে পাঞ্জাবি বিক্রি করতো। যখনই রহিম বুজতে পারতো যে, কোনো কাস্টমার পাঞ্জাবি যথেষ্ট পছন্দ করেছে এবং বারবার আয়না দেখতেছে তখন সে এমন ভান করতো যেন তার কানে সমস্যা, ঠিকমত শুনতে পায় না। সে ভাইকে জিজ্ঞেস করতো, ‘এই পাঞ্জাবিটার দাম কত?’ তার ভাই ওইপাশ থেকে উত্তর দিত ‘২৮টাকা’ সে আবার জিজ্ঞেস করতো, ‘কতঅ?’ - ‘২৮টাকা’ তারপর সে কাস্টমারকে বলতো, ‘এটার দাম ৮টাকা!’
কাস্টমার এটা শুনে তড়িঘড়ি করে টাকা দিয়ে বের হয়ে যেত, না জানি এই ব্যাটায় যদি আবার ঠিকমত শুনতে পায়?!!!
ছোট্ট এই এক্সপেরিমেন্টটা নিশ্চয়ই স্কুলে করেছেন, দুই বালতি পানি নিন। একটাতে নরমাল পানি আরেকটাতে বরফ ঠান্ডা পানি। বরফ ঠান্ডা পানিতে আপনার একটা হাত এক মিনিট ধরে রাখুন তারপর দুইহাতই নরমাল পানিতে রাখুন। আপনি দেখবেন আপনার একটা হাতে নরমাল পানিকে নরমালই অনুভব হচ্ছে, কিন্তু আরেকটা হাতে অনুভব হচ্ছে খুব গরম পানি। কেন হচ্ছে এমন??
উপরের দুইটাই Contrast effect’এর উদাহরণ।
Contrast effect হচ্ছে, তাৎক্ষনাত বিচারের একটা ভুল পদ্ধতি। আমরা কোন কিছুকে সুন্দর, বড়, সেরা চুক্তি অথবা ভালো হিসাবে মেনে নিই যদি সেটার সাথে কুৎসিত, ছোট, বাজে অথবা খারাপ কিছু তুলনা করার জন্য থাকে।
উদাহরণ স্বরূপ,সিনেমার নায়কদেরকে আমাদের কাছে খুবই হ্যান্ডসাম মনে হয় কেন? বিশেষ করে বলিউডের নায়কদের। কারণ তাদের আশেপাশে সবসময় নাকবোচা, কানবোচা, কাইল্লা প্রকৃতির কাউকেই রাখা হয়।
Contrast effect ব্যবসায়ীক দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা ছাড়া ডিস্কাউন্টের ব্যবসা রাতারাতি ধসে পড়বে।
প্রাইস ট্যাগে দাম লেখা থাকে ৫০০টাকা, ডিস্কাউন্টে সেটা কেটে দেয়া হয় ১৫০টাকা। মানুষের তখন হুস থাকে না, হুমড়ি খেয়ে পড়ে কিনার জন্য। কিন্তু সেম জিনিস যেটার দাম আগে থেকেই ১৫০টাকা সেটার দিকে করো নজর নাই।
পার্টনার নির্ণয়েও Contrast effect’এর হাত থাকে অনেক সময়। অসাধারণ মনোমুগ্ধকারী নারী বিয়ে করেছে খুবই সাধারণ একজনকে। হয়তো তার পরিবার এবং আশেপাশের মানুষ তার প্রতি নমনীয় ছিল না অথবা তারা বাজে স্বভাবের মানুষ, যেই কারণে সাধারণ স্বভাবের মানুষটাকে তার কাছে রাজপুত্র মনে হয়েছে।
অথবা এমনও হতে পারে যে, তখন পর্যন্ত যতজন তার সান্নিধ্যে আসছে বা তাকে প্রেমের প্রস্তাব দিছে তাদের মধ্যে ঐ নিজ্ঞাই ছিল সবচেয়ে সুপুরুষ!
এই জন্য লেখক Rolf Dobelli বলেছে, আপনি যদি পার্টনারের খোজে বের হন তাহলে আপনার সুপারমডেল বন্ধুবান্ধবদের বাড়িতে রেখে যান। মানুষ আপনাকে কম এ্যাক্টাক্টিভ মনে করতে পারে। একলা যান অথবা সবচেয়ে ভালো হয় দুইটা কুৎসিত বন্ধুকে নিয়ে যান।
ব্যবসায়ীরা যে ট্রিক্স খাটায় সেটা থেকে বাঁচতে, কোনো কিছু কিনার আগে চিন্তা করুন এটা কি টাকার সঠিক ব্যবহার হছে নাকি না, Contrast effect ব্যবহার করে আমাকে ধোঁকা দিচ্ছে না তো??
সেম জিনিস স্টক মার্কেটের ক্ষেতেও খাটে। স্টকের দাম কখনো কম বা বেশি হয় না, এবং সেটা ম্যাটারও করে না। যেটা ম্যাটার করে তা হচ্ছে, সামনে কি এই স্টকের দাম বাড়বে নাকি কমবে।
টাটা!
- Sojib Hasan
পুনশ্চঃ আমি প্রত্যেক বৃহস্পতিবার এমন নিউজলেটার পাঠাই, যেখানে ব্যবসা, বই আর নিজেকে উন্নত করার বিষয়বস্তু স্থান পায়। আপনার ইমেলে পোস্টগুলো পেতে সাবস্ক্রাইব করুন।



Vallagce...
Kichu jaygay banan vul ache, oigula thik korle aro vlo hoy.